দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সমাজসেবক আবদুর রহীম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আবদুর রহীম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ১,৫০০ দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুছাপুর ইউনিয়নের চর বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই উপহার বিতরণ করা হয়। অসহায় মানুষ যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আবদুর রহীম ও তার পরিবার প্রতি বছর এই উদ্যোগ নিয়ে থাকে।

উপহার পাওয়া এক বৃদ্ধা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ঈদের আগে নতুন শাড়ি পাব, কখনো ভাবিনি। আল্লাহ ওনার মঙ্গল করুন।” অন্য এক সুবিধাভোগী বলেন, “এই উপহার আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। ঈদে নতুন জামা-কাপড় কিনতে পারতাম না, এখন অন্তত ঈদের দিন ভালো কিছু পরতে পারব।”

আবদুর রহীমের পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। তার বড় ভাই আবদুল আউয়াল জহির বলেন, “আল্লাহ আমাদের পরিবারকে অনেক কিছু দিয়েছেন। তাই আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উপহার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর রহীমের ছোট ভাই আবদুর রহমান সাজ্জাদ ও নাজমুল কাজী, স্বেচ্ছাসেবকদল নেতা খান বাহাদুর, সমাজসেবক শাহদাত আরমান, রাকীব ড্রাইভারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আবদুর রহীম কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব নুর আমিন (মাইজ্জা মিয়া)-এর বড় ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা ও নানান উদ্যোগ নিয়ে আসছে।

এমন মানবিক উদ্যোগে মুছাপুরের দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সমাজের অন্যান্য বিত্তবানরাও এ ধরনের উদ্যোগ নিয়ে গরীবদের পাশে দাঁড়াবেন।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১৩ মিনিট আগে