চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ অ্যাবেলের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2023 05:38:31 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


সাইড স্ট্রেইন ইনজুরির কারনে আসন্ন বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার টম অ্যাবেল। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগটা দীর্ঘায়িত হলো অ্যাবেলের।

গেল বুধবার কলম্বোয় শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৫০ ওভারের একটি ম্যাচে নিজের তৃতীয় ওভারের প্রথম বলটি করার সময় বাঁ-দিকে স্ট্রেইন ইনজুরিতে পড়েন অ্যাবেল। ইনজুরির কারনে আর ব্যাটিং করতে পারেননি তিনি। তারপরও সহজেই ম্যাচ জিতে ইংল্যান্ড লায়ন্স।

এরপর বৃহস্পতিবার স্ক্যান রিপোর্টে ইনজুরি ধরা পড়ে অ্যাবেলের। শেষ পর্যন্ত বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েন তিনি। অ্যাবেলের বদলি হিসেবে এখনও কাউকে দলে নেয়নি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ না পেলে আগেভাগেই বাংলাদেশ সফরে আসতে পারেন উইল জ্যাকস। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে আছেন তিনি।

চলতি মাসের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দু’টি দল ঘোষণা করে ইংল্যান্ড।

তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ঢাকায় সিরিজের প্রথম দু’টি ওয়ানডে হবে যথাক্রমে-১ ও ৩ মার্চ। চট্টগ্রামের মাটিতে ৬ মার্চ হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে ঢাকায়।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।


আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে