চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সাকিব-তামিম দ্বন্দ্ব চরমে, মুখ দেখাদেখিও বন্ধ: পাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-02-2023 11:24:30 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনই স্বীকার করলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্কের শীতলতা এখন আর অনুমাননির্ভর কিছু নয়। তিনি বললেন, এই দুই ক্রিকেটারের মধ্যে রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ। দুজনের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সফল হননি।


ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন দাবি করেছেন, জাতীয় দলের ড্রেসিংরুম এখন মোটেও ‘স্বাস্থ্যকর’ নয়, সেখানে সিনিয়র ক্রিকেটারদের রেষারেষির পাশাপাশি চলছে ‘গ্রুপিং’।


তিনি বলেন, ‘এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটুকু গ্যারান্টি দিতে পারি। এমন নয় আমি সাকিব-তামিমের সমস্যা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সাথেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি এটা সমাধান করা এ মুহূর্তে সহজ নয়। এটা আমার মূল্যায়ন।'


'দুজনকেই একটা কথা বলেছি- জানি না তোমাদের মধ্যে কী হচ্ছে, তবে যখন কোনো ম্যাচ বা সিরিজ তোমরা খেলছো, এসব বিষয় যেন সামনে না আসে। দুজনই সে নিশ্চয়তা দিয়েছে। বাইরে তারা কী করছে জানি না, তবে ড্রেসিংরুমে তারা যেন কথা বলে।'


পাপন আরও বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’


দলের গ্রুপিংই এখন ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতির কারণ, এমনটিই মনে করেন বোর্ড প্রধান। পাপন বলেন, ‘এই গ্রুপিংই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। আর কিছু নিয়ে আমার সমস্যা নেই। আমি এই গ্রুপিং নিয়েই চিন্তিত। ইদানীংকালে এসব শুনছি। এমনকি বিশ্বকাপেও এমন কিছু শুনিনি। আমি বিশ্বাস করতে পারি না, এসব কী করে সম্ভব। ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে আমাদের এটা বন্ধ করতে হবে। সবাইকে বুঝতে হবে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই।’  

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে