ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

মাহমুদউল্লাহকে ছাড়াই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2023 05:34:19 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ। দলে ফিরেছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, ইয়াসির আলী। ওয়ানডে দলে নতুন মুখে অভিষেকের অপেক্ষায় জাকির হাসান।


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকা হয়ে সিলেট পৌঁছেছে আয়ারল্যান্ড দল। তিন সংস্করণ ক্রিকেটের সফরটি শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে। তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ম্যাচ ২৭ মার্চ। আর সফরের একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।


ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে থিতু হলেও বড় রান করতে পারেননি মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে আউট হন ৪৮ বলে ৩১ রান করে, পরের ম্যাচে ৪৯ বলে ৩২ রানে। পরে শেষ ম্যাচে আউট হয়ে যান ৮ রান করে।


এই সিরিজের তিন ম্যাচে তাইজুলের উইকেট ছিল ৬টি। প্রতি ম্যাচেই অবশ্য রান খরচ করেছিলেন তিনি পঞ্চাশের বেশি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, অন্যদের বাজিয়ে দেখতেই মাহমুদউল্লাহ ও তাইজুলকে বিশ্রাম দেওয়া হয়েছে।


প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসানের ‘লিস্ট এ’ রেকর্ড খুব সমৃদ্ধ নয়। ৯৪ ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি তার, ২ হাজার ৩৩৬ রান করেছেন ২৮.৮২ গড়ে। তবে গত ঢাকা প্রিমিয়ার লিগে ৯২.০৪ স্ট্রাইক রেট ও ৪২.৪০ গড়ে ৬৩৬ রান করে তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার।


ইয়াসির, নাসুম ও শরিফুল দলে ফিরলেন এক সিরিজ পরই। বাদ পড়ার পর এই সংস্করণে কোনো ম্যাচ না খেলেই আবার ফিরলেন তারা। 


• বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরি।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২০ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে