ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টি-টোয়েন্টিতে ১০০ উইকেট মোস্তাফিজের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:30:03 pm

টি-টোয়েন্টি ক্যারিয়ারে নামের পাশে ৯৯ উইকেট নিয়ে আজ খেলতে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হলো ইংল্যান্ডের ইনিংসের ১৪তম এবং ম্যাচে মোস্তাফিজের তৃতীয় ওভার পর্যন্ত। প্রথম বলটাই ডেভিড ম্যালানের ব্যাটের কানায় লেগে গেল উইকেটের পেছনে লিটন দাসের হাতে। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ। 


প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। তবে একটা জায়গায় সাকিবের চেয়ে এগিয়ে মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের অধিনায়কের ১০০ উইকেট পেতে লেগেছিল ৮৪ ম্যাচ, মোস্তাফিজ আজ খেলতে নেমেছেন নিজের ক্যারিয়ারের ৮১ নম্বর টি-টোয়েন্টি। সাকিবের লেগেছিল ১৪ বছর ২৮৪ দিন। মোস্তাফিজ মাইলফলকটা স্পর্শ করলেন মাত্র ৮ বছরেই। বোঝাই যাচ্ছে, সাকিবরা যখন শুরু করেছিলেন তার চেয়ে এখন টি-টোয়েন্টি ম্যাচ খেলার সংখ্যা কত বেড়েছে।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পাওয়া মাত্র ৬ষ্ঠ বোলার মোস্তাফিজ। এ তালিকায় সবার ওপরের নামটা নিউজিল্যান্ডের টিম সাউদির (১৩৪ উইকেট। সাকিব আছেন দুই নম্বরে। মোস্তাফিজ ও সাকিবের মাঝে আছেন আফগানিস্তানের রশিদ খান (১২৬), নিউজিল্যান্ডের ইশ সোধি (১১৪) ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (১০৭)।


এই মিরপুরেই ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মোস্তাফিজের। প্রথম উইকেটটাও সারা জীবন মনে রাখার মতো—শহীদ আফ্রিদিকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়ে শুরু হয়েছিল মোস্তাফিজের। ওই ম্যাচ ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। পরের এলবিডব্লিউ করেছিলেন মোহাম্মদ হাফিজকে।


টি-টোয়েন্টি দিয়ে অভিষেক, তবে মোস্তাফিজকে ক্রিকেট বিশ্ব আসলে চিনেছিল ওই বছরই ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। দুই সিরিজ মিলিয়ে ৬টি ওয়ানডেতে ১৮ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিলেন মোস্তাফিজ। এর মধ্যে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মোস্তাফিজ।


ওয়ানডেতে চমকে দিয়ে শুরুর পরও আসলে ধীরে ধীরে মোস্তাফিজের ক্যারিয়ারটা টি-টোয়েন্টিমুখীই হয়ে উঠেছে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে তো মোস্তাফিজ অপরিহার্যই ছিলেন কিছুদিন আগ পর্যন্তও, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলেও খেলেন বেশ নিয়মিত।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে