ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের এ্যাডভোকেসী সভা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ শ্যামনগরে বন কর্মকর্তার বিরুদ্ধে গুলির অভিযোগ র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা ! লালপুরে স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৫ জেলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

শ্রীপুরে প্রতারক চক্রের মূল হোতা আটক

শ্রীপুরে সাধারণ মানুষের মাঝে টিসিবি পণ্যের ভূয়া কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়া প্রতারক চক্রের মূল হোতা সুকান্ত মজুমদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার খামারপাড়া-টুপিপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সুকান্ত মজুমদার ঝিনাইদহ শৈলকূপা উপজেলার বড়বাড়ী বগুড়া গ্রামের সুকুমার মজুমদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুকান্ত মজুমদার বেশ কয়েকজন বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে একটি প্রতারক চক্র গড়ে তুলেছেন। চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে ওই চক্রটি। চক্রটি দীর্ঘদিন ধরে টিসিবির কার্ড দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। তারা টিসিবি পণ্য দেওয়ার কথা বলে উপজেলা শত শত সাধারণ মানুষের কাছ থেকে ৩৫০ টাকা নিয়েছে। সকালে শতাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেয়। পরে শনিবার সকালে শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।


ভূক্তভোগীদের অভিযোগ, আমাদের কাছ থেকে ১০ বছর ধরে টিবিসি পণ্য দেওয়ার কথা বলে ৩৫০ টাকা নিয়েছে। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা এর বিচার চাই।


শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অপরাধ প্রমানিত হলে, অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর