কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাগুরায় বিচার চাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার


মাগুরার শ্রীপুর উপজেলায় জোর করে জমি দখল ও ফসলে আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রবাসী পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 


জানা যায়, গত ০৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মোঃ রইচ উদ্দিন মৃধার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (২৮) শুক্রবার বিকালে নিজ শশুড় বাড়িতে দেবরের হামলার শিকার হয়ে গুরুতর আহত হোন। এ সময় তার উপর ধারালে সাবল দিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ করেন তার ছোট দেবর সেনা সদস্যের আখেরুজ্জামান এর বিরুদ্ধে।  এ ঘটনার পর  আহত গৃহবধু নাজমা বেগম প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন।  এরপর তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। 


ভুক্তভোগী নাজমা বেগম জানান, আমার স্বামী মালেশিয়া প্রবাসী, আমার শশুড় বাড়ীর জমির আমার স্বামীর যে অংশ সেখানে কিছু মেহগণি গাছ ছিলো। সেই গাছগুলো আখের মৃধা আগুন ধরিয়ে দেয়। আমি সেটি দেখার পর আমার প্রবাসী হাজবেন্ডকে জানায়। তখন সে আমার শশুড়ের সাথে ফোনে কথা বলার জন্য আমার মেয়েকে দিয়ে ফোন নিয়ে যেতে বলে। আমার মেয়ে শশুড়ের কাছে যেতেই তাকে মারধর করে ফেলে দেওয়া হয়।  ফোনটাও ভেঙ্গে ফেলা হয়। আমি তখন মেয়েকে উদ্বার করতে গেলে আমাকে ধারালো সাবল দিয়ে পিটিয়ে আমার শরিরের বিভিন্ন জায়গার হাড় ভেঙ্গে দেয় আমার ছোট দেবর আখেরুজ্জামান।  আমি এঘটনার বিচারের জন্য মামলা করি। এরপর থেকে আমাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। বিভিন্ন হুমকি দিচ্ছে। আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও তারা করেছে। আমাকে একাধিক মিথ্যা মামলা দিয়েছে হেনস্তা করার জন্য তাদের সেই মামলা গুলো কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন তারা এই মামলা উঠিয়ে নিতে বিভিন্ন ভাবে প্রেসার দিচ্ছে। শুধু আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি। অন্য কোনো পুরুষ মানুষও নাই।  আমাদের এই বাড়িতে তারা মাদক বা অস্ত্র রেখে আমাদের ফাঁসিয়ে দিতে পারে।  আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। আমরা চাই এই সেনাসদস্যের সঠিক বিচার হোক। 


আহত নাজমা বেগমের মেয়ে বৃষ্টি জানান, আমার ছোট কাকু আখেরুজ্জামান আমাকে অনেক মারধর করে। এক বছর আগে আমার আম্মুকে মেরে ফেলার চেষ্টা করছে। আমার আম্মুর সাথে অনেক আগে থেকেই আমার ছোট কাকু আখেরুজ্জামান ও ফিরোজ মৃধার সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা। আমি প্রাইভেটে যেতে পারছিনা তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি একদিন প্রাইভেটে যাচ্ছি তখন আমাকে সাইকেল থেকে ফেলে দিয়ে গলা টিপে ধরছে। আমি এই ঘটনার বিচার চাই। 


এই ঘটনার বিচারের দাবি জানিয়ে প্রবাসী রইচ উদ্দিন মৃধা বলেন,  আমি দীর্ঘ দিন প্রবাসে থাকি।  আমার বাড়িতে শুধু আমার স্ত্রী এবং ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে থাকে। আমার ছোট ভাই আমার টাকায় লেখা পড়া শিখে আমার টাকা চাকরি করে। অথচ আজ সেই ছোট ভাই আমার জমিজমা দখল করে নিচ্ছে। ফসল নষ্ট করছে। আমি ও আমার স্ত্রী এটা নিয়ে কিছু বলতে গেলেই তারা আমাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করে। এর আগে আমার ফসলের জমিতে আগুন ধরিয়ে দিলে সেটা নিয়ে আমার বউ ও আমার মেয়ে আমার বাবার সাথে কথা বলতে গেলে তাদের ধারালো সাবল দিয়ে পিটিয়ে জখম করা হয়। এঘটনার বিচারের জন্য আমরা একটা মামলা করি। তবে মামলা করার পরই আমার মেয়ে ও স্ত্রীকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমরা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।


এ বিষয়ে সেনা সদস্য আখেরুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সেনা সদস্যের পিতা তৈয়ব মৃধা কথা-কাটাকাটির বিষয় জানলেও মারধরের ঘটনা জানেন না বলে জানান। 


এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নাজমা বেগম।



Tag
আরও খবর