ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের এ্যাডভোকেসী সভা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ শ্যামনগরে বন কর্মকর্তার বিরুদ্ধে গুলির অভিযোগ র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা ! লালপুরে স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৫ জেলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি প্রকাশ


“মেধা সততা সাহস” এই স্লোগানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির নতুন কমিটি প্রকাশ হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন শ্যামল শিকদার মার্কেটে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে দৈনিক দেশ চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলামকে সভাপতি ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বিকাশ বাছাড়কে সাধারণ সম্পাদক করে এক বছর (২০২৫-২০২৬) মেয়াদী ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।


উক্ত কমিটি আগামী এক বছরের জন্য কার্যকরী হবে বলে সকলে সম্মত হয়। কমিটির অন্যান্য মধ্যে রয়েছেন সহ-সভাপতি দেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি মৃধা নাজমুল হাসান ও সকালের বাংলাদেশের ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিমল কুমার বিশ্বাস, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মিয়া বাহারুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত সকালের শ্রীপুর প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লাকে সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া প্রতিদিনের প্রতিনিধি মোঃ মিজানুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক, মহিতোষ কুমার বিশ্বাসকে কোষাধ্যক্ষ, দৈনিক ইন্টার ন্যাশনাল ও সকালের শিরোনামের প্রতিনিধি মোঃ জাকির হোসেনকে দপ্তর সম্পাদক, নুরুল হুদাকে প্রচার সম্পাদক , এ কে এম ইদ্রীস আলীকে ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক, প্রদীপ বিশ্বাস ও ইশরাত জাহান তন্নীকে সদস্য নির্বাচিত হয়েছেন। 

আলোচনা সভায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্ব অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাগুরা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আলী আশরাফ, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। 


উল্লেখ্য এই সংগঠনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের আশা-আকাঙ্ক্ষা বিগত দিনে যেমন অনেকাংশে পূরণ হয়েছে আগামীতেও অতীতের ভুল গুলো শুধরে নব উদ্যমে তরুন ও অবহেলিত সাংবাদিকদের সাথে নিয়ে ভালো ভালো কাজ করে যাবে। উক্ত সভায় সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সামগ্রিক উন্নয়ন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



Tag
আরও খবর