গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

দেশজুড়ে হরতাল ও ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে চবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী পরিচালিত ধ্বংসাত্মক কর্মকান্ড এবং নির্বাচন প্রক্রিয়ায় বিদেশীদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।


বক্তাদের মধ্যে জনাব মাসুদ বলেন আপনারা দেখছেন দেশনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করছে,যখন নির্বাচনের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়,ঠিক সেই সময়ে কিছু সংগঠন ও বিদেশী চক্র দেশের সংবিধানের বিপক্ষে কাজ করছে।


প্রফেসর ড.আলাউদ্দিন বলেন-আমরা পাঁচ বছর পরে উৎসব মুখরিত পরিবেশে ভোট দেই,আজকের জনসাধারনের উপর বিএনপির এই নৈরাজ্যকর পরিস্থিতি সাধারণ জনগণ মেনে নেবে না।

প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন-মানববন্ধন করার জন্য শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নির্বাচনের দিকে যখন এগিয়ে যাচ্ছে জাতি, ঠিক তখন ধ্বংসাত্মক কাজ করছে কিছু রাজনৈতিক সংগঠন। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করছেন,জিডিপিতে উন্নয়ন, এছাড়া করোনাকালীন সময়েও দেখেছি উন্নয়নের ধারা অব্যাহত ছিল বিধায় সংগত কারনে আমরা শিক্ষক একত্র হয়েছি।আমরা ধ্বংসাত্মক কাজের নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের উচিত।

প্রতিবাদ করা,তাই দাঁড়িয়েছি।


প্রফেসর ড. লায়লা খালেদা বলেন আমরা জানি আমাদের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল,যেটা করোনাকালে ছিল এখনো আছে।আজকে যারা হরতালের নামে জঘন্য কাজে নিয়োজিত তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। কিছু বিদেশি তাদের উৎসাহ দিচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

জনাব মোহাম্মদ আলী(সিন্ডিকেট সদস্য) আমাদের দাবি অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে।আমরা কি করবো না করবো বাংলাদেশের মানুষ সীদ্ধান্ত নিবে,হত্যাকান্ডকে প্রশ্রয় দেব না।রাজনৈতিক কথা টেবিলে বসে হবে।

প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য বলেন আমাদের সহকর্মীগণ বলে গেছেন,আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় যাতে হরতালের কারনে বন্ধ না হয়।এখন আর ২০১৩-১৪ নেই,এখন উন্নয়নের দেশ,দেশে যারা চুরি করেন, এসিতে বসে থাকেন,তারা দেশের ক্ষতি চায়।তিনি সবাইকে শেখ হাসিনার দর্শন চর্চা করতে বলেন।প্রফেসর ড.

সিকন্দর বলেন- আমরা আজকে শিক্ষক সমিতির ডাকে মানববন্ধন করছি,বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগে পরীক্ষা হচ্ছে। আমাদের শিক্ষকদের আজকে সেখানে থাকার কথা কিন্তু বাধ্য হয়ে আসতে হলো এখানে।তিনি বলেন বিএনপি নির্বাচনে আসবে না,করতেও দেবে না,প্রতিদিন হরতালের কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ।

প্রফেসর ড.মোস্তাফিজুর রহমান সিদ্দিকী (সভাপতি শিক্ষক সমিতি) আমরা অনেকদিন থেকে দেখছি গনতান্ত্রিক ধারা অব্যাহত আছে,এটা নষ্ট করতে চায়,এই বিদেশিরা একাত্তরেও যে কাজ করেছে এখনে তারা করছে।


Tag
আরও খবর