ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

ছাত্রদলের হিফজুল কোরআন ও তেলওয়াত প্রতিযোগিতা -২০২৫


পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা -২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


আগামী ১৬ মার্চ( রবিবার) অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।প্রতিযোগিতায় রেজিস্ট্রিশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)।


এ প্রতিযোগিতা উপলক্ষে(১১ মার্চ) মঙ্গলবার রাতে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার সাটারিং ও লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসে পোস্টার সাটানো ও লিফলেট বিতরণের মাধ্যমে  শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তারা।প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন।


ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন, দেশের রমজানে ছাত্রদলের এই আয়োজন প্রশংসনীয়।দেশের সর্বত্র এ আয়োজন ছড়িয়ে পড়েছে বলেও অনেক শিক্ষার্থী মন্তব্য করেন।



লিফলেট ও পোস্টার বিতরণ শেষে জবি ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন বলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানাই। পবিত্র রমজান মাস উপলক্ষে এমন একটা সুন্দর আয়োজন নি:সন্দেহে খুবই প্রশংসনীয়।


জবি ছাত্রদলের আরেক অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান খান বলেন "গত বছর ছাত্রলীগ  ইফতার পার্টিতে যে জায়গায় বাধা দিয়েছে, সে জায়গায় এখন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হবে"।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে। ছাত্রদলের  উদ্যোগে আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা তারই একটি অংশ। 


জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কোরআন তেলওয়াত প্রতিযোগিতার আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন

কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সবার জন্য শুভকামনা রইলো। 


জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন  বলেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর ধর্মীয় রীতিনীতি সম্পর্কে সচেতন হতে কোরআনের চর্চার বিকল্প নেই, সেই কোরআন চর্চাকে উৎসাহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোরআন তিলাওয়াত আয়োজন করেছে যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সবাইকে অনুরোধ থাকবে যেন অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর