দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে হুমকি প্রদানকারী বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছেন পুলিশ। রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি টিম।


ঘটনাটি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সনাতন চক্রবর্তী।



তিনি বলেন, পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ (৬১) বাদী হয়ে রোববার (২১ মে) মধ্যরাতে চাঁদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। প্রধানমন্ত্রীকে হত্যার মতো সন্ত্রাসমূলক বক্তব্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলাটি দায়ের হয়। যার ধারা হচ্ছে- ৬(২) সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)। মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতারে অভিযান পরিচালিত হয়। তবে মামলা দায়েরের পর থেকেই চাঁদ পলাতক রয়েছেন।


প্রসঙ্গত, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এখন এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব।’


 

তার এই বক্তব্যের ভিডিও ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠতে শুরু করে। গত দুই দিনে ফেসবুকে রাজশাহীর বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এর প্রতিবাদে সরব হন ফেসবুকে। অনতিবিলম্বে প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

 

এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই তার নামে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আদালতে মামলাটি করেছিলেন।

আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

২৮৪ দিন ৫৯ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

২৮৪ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০১২ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৫৭ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে