গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

সততা ও যোগ্যতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার আমলে লিখিত পরীক্ষায় পাশ না করলে তার চাকরি পাওয়ার কোন সুযোগ নেই। লক্ষ্য, চিন্তা, সততা ও যোগ্যতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শনিবার(১০ জুন) সকালে বাঘা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজে অনুষ্ঠিত স্নাতক(অনার্স) কোস সমাপনী ও অবস্বর প্রাপ্ত অধ্যক্ষ এবং প্রভাষকদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সকাল ১১ টায় কলেজ চত্বর থেকে একটি বনাঢ্য আনান্দ শোভাযাত্রা শেষে প্রভাষক আবু হানিফের সঞ্চলনা ও অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,জাতি গঠনে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। আমি চাই অত্র কলেজ থেকে যারা পাশ করে বের হবে তারা (বি.সি.এস) ক্যাডার হয়ে এলাকার সুনাম বয়ে আনবে। কারণ ফেল করা শিক্ষার্থী দিয়ে দেশে উন্নয়ন করা সম্ভব নয়।

শাহরিয়ার আলম বলেন, ঘটনা প্রবাহের মধ্য দিয়ে জাতীর পিতার জীবন অতিবাহিত হয়েছে। তাঁর আদর্শ থেকে লালিত হয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি কখন কি করবেন, সেটা তিনি ছাড়া আর কেউ ভালো জানেন না। আমি আমার জীবনে প্রথমে পিতা-মাতা এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছি। বঙ্গবন্ধু ১৯৪৮ সালে জেল খানায় বসে এ দেশের ভাষা এবং স্বাধীনতা নিয়ে রাজনীতি করেছেন। তাঁর দু:সাহস দেখে সে সময় অনেকে-মানুষ নানা রকম নাম করণ(খেতাব) উপাধি দিয়েছেন। তবে একটি বিদেশী সংবাদ সংস্থা(বিবিসি) থেকে তার নাম করণ করা হয়ে ছিলো “সর্বকালের সর্ব শ্রেষ্ট ভাঙ্গালী”।



মন্ত্রী বলেন, বই এর সাথে জীবনকে মিলাতে হলে রাষ্ট বিজ্ঞান,উদ্ভিদ বিজ্ঞান ও প্রানী বিজ্ঞান এর কোন বিকল্প নেই। স্মাট বাংলাদেশ বি-নির্মানে বিজ্ঞান আমাদের অনেক কিছু শিখিয়েছে। এই কলেজে উক্ত তিন বিষয়ের উপরে গত বছর যারা বিদায় নিয়েছে তারা অনেক ভালো রেজাল্ট করেছে। শুনেছি, দুর-দুরান্ত থেকে অত্র কলেজে এবার অনেক শিক্ষর্থী ভর্তি হয়েছে। তবে দ্বিতীয় ধাপে যারা বিদায় নিচ্ছে আমি প্রত্যক শিক্ষার্থীর জন্য সফলতা কামনা করছি। এর আগে মঞ্চের সামনে-বাল্য বিয়ে,যৌতুক, দেশের গান, ইপটিজিং ,মাদক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে নানা রকম স-চিত্র দিখিয়ে অতিথি এবং দর্শকদের মুগ্ধ করেন ঐ কলেজের কতিপয় শিক্ষার্থী ও স্কাউট দল। এর আগে মন্ত্রী তাঁর নিজ বাসভবনে ১৭ জন হতদরিদ্রদের মাঝে চিকিৎসা খাতে ৫০ হাজার টাকার একটি করে চেক এবং আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেওটিন বিতরণ করেন ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, শাহদৌলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধক্ষ নছিম উদ্দিন এবং তিন বিভাগের তিনজন বিদায়ী শিক্ষার্থী যথাক্রমে- ফাইসাল হোসেন, সাবিনা ইয়াসমিন ও আফসোনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন, (অনার্স) তিন বিভাগের প্রধান-সহ সকল শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনীতি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

২৮৪ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

২৮৪ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০১২ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৫৭ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে