সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

দিনাজপুরে বিআরটিসি বাসের চাপায় চার্জার ভ্যানের ৪ যাত্রী নিহত

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো. নজু ইসলাম (৪০)। আরও দুজনের নামপরিচয় এখনও জানা যায়নি।

এ দুর্ঘটনার পরই স্থানীয়রা প্রায়ই দুইঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি দ্রুতগতির একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে আরও তিনজন আহত হন।


খবর পেয়ে থানা পুলিশ, দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ সম্পন্ন করে। এ দুর্ঘটনার পর সকাল সোয়া ৯টা পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয়রা স্পিডব্রেকার ও স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক  করে।

Tag
আরও খবর


সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন

১০৭ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে