কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টুরিস্ট পুলিশ ময়মনসিংহের আয়োজনে ঝিনাইগাতীর পাহাড়ি অঞ্চলে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। টুরিস্ট পুলিশ ময়মনসিংহের আয়োজনে ১৮ জানুয়ারি বুধবার বেলা ১২ টায় উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের মুক্ত মঞ্চে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। টুরিস্ট পুলিশ ময়মনসিংহ জোনের পুলিশ সুপার হুমায়ূন কবির পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকলে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, টুরিস্ট পুলিশ ময়মনসিংহ জোনের পুলিশ পরিদর্শক রুহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্লাহ, বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী ও গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের টোল আদায়কারী প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, গজনী অবকাশের ইজারাদার ফরিদ আহাম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।কম্বল বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার হুমায়ূন কবির পিপিএম বলেন, ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের শীতার্ত গরীব অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের উষ্ণতা দিতে ময়মনসিংহ টুরিস্ট পুলিশ এ শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নিয়েছেন।