দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারে জাতীয় শোক দিবসের আলোচনা-দোয়া মাহফিল।

গাজীপুরের কাপাসিয়ায় টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে টোকের মানব উন্নয়ন চত্ত্বর, ডুমদিয়া উত্তরপাড়ায়-  ফোরাম অফিস ও পাঠাগারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক গাজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান হুমায়ুনের সঞ্চালনায় এ আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন ছাত্র সদস্য মোহাম্মদ আবদুল্লাহ হক গাজী।


ফোরাম-পাঠাগারের আজীবন সদস্যবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবনী, শোক দিবসের দুঃখজনক বিষয় সম্পর্কে এবং এ ফোরাম-পাঠাগারের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন ফোরাম পাঠাগারের কোষাধ্যক্ষ- টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতি মাওলানা মো. আব্দুর রহিম, উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এবিএম নুরুল ইসলাম, ফোরাম পাঠাগারের সহ-সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-টোক নয়ন বাজার ও আমরাইদ বাজার আউটলেট- এজেন্ট শাখার এজেন্ট মো. নাঈম হোসেন, ফোরাম পাঠাগারের প্রচার, প্রকাশনা ও দপ্তর বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক মো. জাকির হোসেন রিংকু, উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদ্রাসার শিক্ষক ক্বারী মো.জিয়াউল হক, ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ। 


১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবৃন্দ এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সকলের পরকালীন শান্তি ও মুক্তি কামনা করে মোনাজাত করেন মাওলানা জিয়াউল হক। অনুষ্ঠানে এলাকার মুরুব্বিগণ এবং টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের ছাত্র সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর