কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও

বগুড়ার সারিয়াকান্দিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি  উপজেলার নদী ভাঙনবলিত হাটশেরপুর ইউনিয়নে যমুনা নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে মত বিনিময় শেষে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, হাটশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, উপ-সহকারী প্রকৌশলী (পিআইও) জাহিদুর রহমান প্রমুখ।

নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা ইউএনওকে কাছে পেয়ে নিজেদের কষ্টের কথা জানান এবং নদী ভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবি জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের কথা জানতে পেরে তাদের কাছে এসেছি এবং তাদের সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

নদী ভাঙন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

Tag
আরও খবর