টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাহবুব আলম

শরীয়পুর প্রতিনিধি


শরীয়তপুর জাজিরায় আব্দুর রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, ভুক্তভোগী মোঃ দুলাল ঢালী ও তার পরিবারের সদস্যরা।


শনিবার (৭ অক্টোবর) বিকেলে জাজিরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ১৯নং মৌজার বিভিন্ন দাগে ভুক্তভোগী দুলাল ঢালীর পরিবারের ২ একর ৫৬ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। সম্প্রতি তারা জানতে পারেন ওই দাগের জমি গুলো ভুল বসত বিআরএস রেকর্ডে আয়েশা খাতুন ও আসিয়া খাতুন গংদের নামের রেকর্ড হয়েছে। বিষয়টি সমাধানের জন্য দুলাল ঢালী, চিকন্দি জজ কোর্ট ও ভেদেরগঞ্জ সহকারী জজ কোর্টে ২২০/২৩ ও ৩৫২/২৩ নং মামলা দায়ের করেন। এছাড়াও বাড়ির জমিতে কোন স্থাপনা বা ঘর নির্মাণে আদালতের রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে তড়িঘড়ি করে একটি দোচালা ঘর নির্মাণের অভিযোগও করেন ভুক্তভোগী দুলাল ঢালী।      

বর্তমানে আব্দুল রব খা ও কথিত ক্রয় কৃত মালিক হেলেনা বেগম জোরপূর্বক ওই জমির দখল নেয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার আরও জানায়, বিগত কিছুদিন আগে হেলেনা ও আব্দুর রব খার সহযোগীরা জাজিরা থানায় একটি মিথ্যা মামলা দিয়ে দুলাল ঢালীকে জেল হাজতে পাঠিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে তাদের জমিতে যেতে দিচ্ছেন না রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা।


আব্দুর রব খা ও হেলেনা বেগমের মিথ্যা মামলা ও জমি দখলের হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।

Tag