অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 06:48:05 pm

সংগৃহীত ছবি


• শামীম ওমর :


গত শুক্রবার, ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান -এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে আগত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় পাশে ছিল ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।


ঢাবি অধিভুক্ত কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি মাস্ক, খাবার পানি, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ থেকে শুরু করে তাদের মোবাইল ও ব্যাগ জমা রাখা এবং কেন্দ্রে পৌছাতে সার্বিক দিক নির্দেশনা দিয়ে পাশে ছিল শিক্ষার্থীবান্ধব এই সংগঠনটি।





আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিদ ইসলাম আকিব, সাংগঠনিক সম্পাদক শামীম ওমর, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ শাকিরসহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবী।

নারায়নগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগের জন্য শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। দেশের অন্যান্য জেলার শিক্ষার্থীরাও তাদের জেলা পর্যায়ের পরিবার থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা পেয়ে উচ্ছ্বসিত ছিল।


উল্লেখ্য, সংগঠনটি ২০১১ সাল থেকে বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে। 

আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে