ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

এক-দুই দিনে দল পরিবর্তন হয়ে যাবে ভাবা বোকামি : সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 04:44:12 pm

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি। প্রস্তুতি হিসেবে এগুলো। যদি আমি মনে করি এখনই এক দিন-দুই দিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।


তিনি বলেন, আমাদের যদি বাস্তবিক চিন্তা আপনি করেন, আশা করি আমরা যখন বিশ্বকাপ খেলব, একটা উন্নতি যদি দেখতে পারেন--ওটাই আসলে আমাদের... (প্রাপ্তি)।


শনিবার (২০ আগস্ট) একটি অনুষ্ঠানে যোগদানের পর সাকিব সংবাদ মাধ্যমে এ কথা বলেন।


আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২৪ তারিখ সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। ৩০ আগস্ট শুরু হবে টাইগারদের এশিয়া কাপের মিশন।


টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরে সফলতার দেখা পাচ্ছে না বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আরও খারাপ। সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজেও মিলেছে হারের দেখা। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সংক্ষিপ্ত এ ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এবার হয় তো বদলে যাবে টাইগার ক্রিকেট। 


তবে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন দুই-এক দিনে সবকিছু বদলে যাবে না। 


এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্ব টপকাতে পারলেই সুপার ফোরে উঠবে টাইগাররা। দেশসেরা অলরাউন্ডার আসন্ন এশিয়া কাপ থেকে বিশ্বকাপকে নিয়ে বেশি ভাবনায় আছেন বলেন জানান। 


ছোট বাচ্চাদের মতো ধীরে ধীরে চলবে, তারপর দৌড়াবে। কিন্তু একটা সময় গিয়ে উন্নতি করবে দল--এটিও তিনি মনে করিয়ে দিলেন। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি প্রস্তুত বলেও জানান।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪৪ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৭ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে