কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি পাইপগান উদ্ধার।

বরিশাল বাবুগঞ্জে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপগান উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। দুপুর ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার।তিনি জানান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয়রা পরিষদের পিছনে একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোন বস্তু সাদৃশ্য দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে এয়ারপোর্ট থানা পুলিশ এসআই বাসুদেবের নেতৃত্বে অভিযানিক টিম ঘটনাস্থলে এসে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপ গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে সেগুলো এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এয়ারপোর্ট থানা পুলিশ সারারাত থানা সংশ্লিষ্ট এলাকা গুলোতে অভিযান পরিচালনা করি। তখন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার মধ্যে থাকা থাকা ৫টি দেশীয় প্রযুক্তির পাইপ গান উদ্ধার করি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও খবর