আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

তৃতীয় লিঙ্গের অধিকার নিশ্চিতকরণে জবি শিক্ষার্থীদের ক‍্যাম্পেইন

ফাইল ছবি



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 'লিড বাংলাদেশ প্রশিক্ষণ' শেষে তৃতীয় লিঙ্গের অধিকার নিশ্চিতকরণে সোশ‍্যাল একশন প্রজেক্ট কর্মসূচি পালন করেন। 


বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) দেশে প্রথমবারের মতো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হলো। দি হাংগার প্রজেক্ট এর আওতায় লিড বাংলাদেশ এর একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে এ কর্মসূচি পালন করেন।

 

এই লক্ষ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর টিকিট কাউন্টার এ ” তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা অগ্রাধিকার পাবে " সূচক স্টিকার লাগানো হয়। এতে করে এখন থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ঐ টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে অতীতে যে সমস্যার সম্মুখীন হতেন তা থেকে রেহাই পাবে। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিঞ্জান বিভাগের চতুর্থ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সাদিকাতুন নিসার নেতৃত্বে, দি হাংগার প্রজেক্ট এর আওতায় লিড বাংলাদেশ এর একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। পরবর্তীতে গত মার্চ মাসে তারা সোশ্যাল একশন প্রজেক্ট গ্রহণ করেন যার মূল লক্ষ্য ছিলো তৃতীয় লিঙ্গের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ। 

 

শুরুতেই তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের টিকেট কাউন্টারে তৃতীয় লিঙ্গের মানুষের হেনস্তা হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রজেক্টের অংশ হিসেবে তারা অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন পরিচালনা করেন, মানববন্ধন কর্মসূচি পালন করেন ও গণস্বাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেন। 


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবীর অনুমোদন সাপেক্ষে টিকেট কাউন্টারে স্টিকার স্থাপন করেন। 


এই ক‍্যাম্পেইনের টিম লিডার সাদিকাতুন নিসা বলেন, " ভবিষ্যতে এ বিষয় নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। শুধু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এ নয়, সারা দেশে সকল হাসপাতালেই যেন এ ব্যবস্থা করা যায় সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে "

আরও খবর