কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পটুয়াখালীর বাউফলে ১০ জন অসহায়ের বাড়িতে কোরবানির বাজার নিয়ে তারুণ্যের জাগরণ।

পটুয়াখালীর বাউফল উপজেলায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জাগরণ কর্তৃক ১০ জন অসহায় মানুষের  বাড়িতে গিয়ে কোরবানির বাজার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার   সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাইয়া, দাসপাড়া ও নাজিরপুর ইউনিয়নের দশজন দরিদ্র  ও অসহায় মানুষের মাঝে বাজার তুলে দেয়া হয়। 


বৃষ্টি,কাঁদা উপেক্ষা করে সংগঠনটির সদস্যরা প্রকৃত গরীব নিশ্চিত করে এ কার্যক্রম পরিচালনা করেন।  তারুণ্যের জাগরণ সংগঠনটি ২০২৩ সালের ১২ জুন প্রতিষ্ঠিত হয়  এবং ১৬ জুন এর কমিটি ঘোষণা করা হয়। উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কোরবানীর বাজার তুলে দেয়ার মাধ্যমে এর প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির তাসরিপের নেতৃত্বে বাজার তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শুভ চন্দ্র,  সাধারণ সম্পাদক বিক্রম কর্মকার,সংস্কৃতি বিষয়ক সম্পাদক  

তামিম হোসেন নিরব,  সদস্য শ্রাবণী আক্তার ও তানভি জান্নাত। 


সভাপতি মুনতাসির তাসরিপ জানান,  আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।  মুলত অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সংগঠন।  তাই মানুষের জন্য কাজ করার মাধ্যমে আমাদের প্রত্যকটি সদস্য আনন্দ পায়।  আজকে আমাদের বাজেট কম ছিল, কিন্তু আমি মনে করি সবার সহযোগিতায় আমরা আরও অনেক দূরে আগাতে পারব৷