গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

তাড়াইলের হাটবাজারে নতুন পানির সুস্বাদু মাছ


বর্ষার আগমনে নতুন পানি যেন আনন্দ নিয়ে এসেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাওর এলাকার মানুষের চোখেমুখে। 

তাড়াইল উপজেলার উপর দিয়ে বয়ে গেছে  নরসুন্দা, ফুলেশ্বরী, বর্নি ও সূতী নদী। সরজমিন শুক্রবার (২৮ জুন) উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, খালবিল ও কৃষিজমিগুলোতে ধীরে ধীরে প্রবেশ করছে নতুন পানি। আর ওই পানিতে শিশু-কিশোর থেকে বৃদ্ধ সবাই মাছ ধরতে ব্যস্ত। এছাড়াও বিরামহীনভাবে মাছ ধরতে হাওরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা। কেউ মাছ ধরছেন জীবিকার তাগিদে, কেউ বা শখের বশে। প্রতিদিনই তাদের জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। ঝাঁকি জাল, টানা জাল আর ঠেলা জাল দিয়ে এসব মাছ ধরা হচ্ছে। কেউ আবার পাঁটিবাঁধ ও চাঁইয়ের (মাছ ধরার ফাঁদ) সাহায্যে ধরছেন মাছ। ট্যাংরা, চান্দা, তারা চিকরা, পুঁটি, চিংড়ি, বাতাসী মাছই বেশি ধরা পড়ছে জালে এবং পাঁটিবাঁধের চাঁইগুলোতে। অনেকে দিনের বেলায়, আবার রাতের আঁধারে কোঁচ দিয়েও বড় মাছ শিকার করছেন। এ সময় মূলত ধরা পড়ে বোয়াল, রুই, শোল, গজার ইত্যাদি।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকার হাট-বাজারে সকাল-বিকাল চলছে অনেক দেশি মাছ কেনা-বেচা। সেই মাছ বিক্রি করে অনেকে সংসার চালায়। নদীতে নতুন পানির টাটকা মাছ খুবই সুস্বাদু।

এলাকার জেলে রমেশ বাবু জানান, বর্ষাকে সামনে রেখে নরসুন্দা নদীতে নতুন পানির আগমনে অনেক মাছ ধরা পড়ে। আমরা এসব মাছ বিক্রি করে সংসার চালাই। 

আরও খবর


তাড়াইলে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

৭২৬ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে




তাড়াইলে ভয়াবহ আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

৭৭১ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে



তাড়াইলে আবার শতক ছাড়াল পেঁয়াজের কেজি

৭৭৫ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে