কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার।

যুবকের মরদেহ উদ্ধার।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর ডাঙ্গাপাড়া (বান্ধের পাড়) এলাকায় গোবরা নদীর পার্শ্ববর্তী খালের পানিতে হাত বাঁধা অবস্থায় আজিম উদ্দিন (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

উপজেলার ৩নং সদর ইউনিয়নের গবরা নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায় নিহত আজিম উদ্দিন আজিজনগর ডাঙ্গা পাড়া গ্ৰামের শাহজাহান আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজিম উদ্দিন গত ৫-৬ দিন আগে বাড়ী থেকে বের হয়ে যায় এবং এর পর থেকেই সে নিখোঁজ ছিলো।

শুক্রবার আজিজনগর ডাঙ্গাপাড়া গ্ৰামের গবরা নদীর পার্শ্ববর্তী বান্ধের পাড় এলাকায় এক ব্যক্তি জমিতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানালে স্থানীয়রা তেঁতুলিয়া মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এ স্থানে ফেলে দেয়া হয়েছে।তিনি আরো বলেন রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে।

আরও খবর